হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে নির্বাচনী আলোচনায় উঠে এসেছেন রিপন বড়ুয়া। তিনি এলাকাবাসীর দোয়া, আশীর্বাদ ও সক্রিয় সমর্থন কামনা করেছেন।
রিপন বড়ুয়া জানিয়েছেন, গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সেবা করার লক্ষ্য নিয়েই তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করতে চান। তিনি বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হতে চাই। ওয়ার্ডবাসীর ভালোবাসা ও সমর্থন পেলে এলাকার উন্নয়ন ও অসহায়দের সহায়তায় আরও বেশি কাজ করতে পারব।”
স্থানীয় সূত্রে জানা গেছে, রিপন বড়ুয়ার এই ঘোষণায় ১নং ওয়ার্ডের অনেকেই ইতিবাচক সাড়া দিয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় রাজনৈতিক তৎপরতা বাড়ছে।
রিপন বড়ুয়া সকলের দোয়া ও সহযোগিতা চেয়ে বলেন, “আপনাদের সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। একসঙ্গে মিলে আমাদের ওয়ার্ডকে আরও সুন্দর ও সমৃদ্ধ করে গড়ে তুলব।”