• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে সেনাসদস্যের ওপর রক্তক্ষয়ী হামলা: নেপথ্যে থাকা সেই ‘ডন’ আলম, জসিম ও রিদওয়ানরা কারা? মাছ ধরার আনন্দেও কাটছে না ভয়: টেকনাফের উপকূলবাসীর দ্বিমুখী জীবনসংগ্রাম টেকনাফে মা’দক সন্ত্রা’সীদের হাতে সেনা সদস্য গু’লি’বিদ্ধ, কক্সবাজারে বি’ক্ষো’ভ কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে বগুড়ার ৩৭ লাখ টাকার প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার টেকনাফের লেদায় আইনশৃঙ্খলা বাহিনী ও ডাকাত দলের মধ্যে গোলাগুলি: গুলিবিদ্ধ ১ অভিযান টের পেয়ে পালিয়ে গেল কারবারিরা, টেকনাফে মিলল ২০ হাজার ইয়াবা সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের আগাম অনুমতি বাধ্যতামূলক কক্সবাজারে পেটের ভেতরে লুকানো ১,৫৮০ পিস ইয়াবাসহ রাজবাড়ীর যুবক আটক আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ প্রথম আলোর ফেসবুক পেজের সেই ‘স্যরি’ পোস্টের পেছনের গল্প

টুরিস্ট পুলিশের দ্রুত অভিযান: ঘোড়া চালকদের অতিরিক্ত টাকা আদায়ে দুজন গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি। / ২৫৪ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬


কক্সবাজার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬: টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের তাৎক্ষণিক অভিযানে ঘোড়া চালক সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা একজন বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান নাগরিক পর্যটকের কাছ থেকে ঘোড়ায় চড়ার সেবার জন্য অস্বাভাবিকভাবে অতিরিক্ত টাকা জোরপূর্বক আদায় করার অভিযোগে আটক হয়েছেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কক্সবাজার সমুদ্র সৈকতে মাত্র ২০ মিনিটের ঘোড়ায় চড়ার সেবার জন্য ওই পর্যটকের কাছে প্রথমে ৬,০০০ টাকা দাবি করা হয়। পরে চাপ প্রয়োগ করে ৪,০০০ টাকা নেওয়া হয়। ঘটনাটি টুরিস্ট পুলিশের নজরে আসামাত্রই দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন:
সৈয়দ হোসেন (২৪), পিতা: মোঃ কালু, মাতা: মিনহারা বেগম, স্থায়ী ঠিকানা: পশ্চিম কলাতলী ১২ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
রবিউল হাসান (১৮), পিতা: জামাল হোসেন, মাতা: মৃত খুরশিদা বেগম, স্থায়ী ঠিকানা: কলাতলী বড় মসজিদ এলাকা।
উভয়ের বাসস্থান কক্সবাজার সদর মডেল থানাধীন, জেলা কক্সবাজার।
টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন জানিয়েছে, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পর্যটকদের সঙ্গে এ ধরনের হয়রানি, অতিরিক্ত মূল্য দাবি বা জোরপূর্বক টাকা আদায়ের ঘটনা রোধে টুরিস্ট পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
পর্যটকদের যেকোনো অনিয়ম বা অভিযোগের ক্ষেত্রে টুরিস্ট পুলিশের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। এ ধরনের ঘটনা কক্সবাজারের পর্যটন শিল্পের ভাবমূর্তি ক্ষুণ্ন করে, তাই সকলের সহযোগিতা কাম্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd