• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইসলামাবাদ রেলস্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী, দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির আশ্বাস নদীপথে পাচারের সময় ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারী বর্ষায় কাদায় ডুবে পোকখালীর দক্ষিণ চরপাড়া সড়ক, দুর্ভোগে শিক্ষার্থী-জনসাধারণ ঈদগাঁও ইসলামপুরে বোট মাঝিদের সঙ্গে এমপি লুৎফুর রহমান কাজলের সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় বৌদ্ধ বিহারে হামলা ও ভাঙচুর: নেপথ্যে কি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা? ঈদগাঁও কলেজ গেইট এলাকায় দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২ টেকনাফে সৌদি প্রবাসীর বিরুদ্ধে জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৬,৫০০ পিস ইয়াবাসহ ২ জন আটক বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার

ভারতীয় কূটনীতিক, হাইকমিশন ও সহকারী হাইকমিশনকে ভারতে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে

নিউজ ডেস্ক। / ২৫৩ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

ভারত সরকার বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতির অবনতি বিবেচনা করে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বলে এক সংবাদ সম্মেলন এ কথা বলেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ সূত্র জানিয়েছে যে, বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিক, হাইকমিশন ও সহকারী হাইকমিশনের কর্মকর্তাদের পরিবারের সদস্যদের (ডিপেন্ডেন্টস) আপাতত ভারতে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই পদক্ষেপকে ‘প্রিকশনারি মেজার’ (সতর্কতামূলক ব্যবস্থা) হিসেবে বর্ণনা করা হয়েছে। ভারতের হাইকমিশন ঢাকায় এবং চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীর সহকারী হাইকমিশনগুলোতে কর্মরত সব কর্মকর্তার পরিবারের সদস্যদের এই নির্দেশের আওতায় আনা হয়েছে।
সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশকে এখন থেকে ভারতীয় কূটনীতিকদের জন্য ‘নন-ফ্যামিলি পোস্টিং’ (পরিবার ছাড়া কর্মস্থল) হিসেবে গণ্য করা হবে। তবে ভারতের পাঁচটি কূটনৈতিক মিশনই পূর্ণ সক্ষমতায় কাজ চালিয়ে যাবে এবং কোনো কূটনৈতিক কর্মকর্তাকে প্রত্যাহার করা হচ্ছে না।
এই সিদ্ধান্তের পেছনে সাম্প্রতিক নিরাপত্তা উদ্বেগ, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার খবর এবং আসন্ন জাতীয় নির্বাচনের (ফেব্রুয়ারি ২০২৬) প্রেক্ষাপটকে দায়ী করা হচ্ছে। ভারত সরকার এটিকে শুধুমাত্র সতর্কতামূলক পদক্ষেপ বলে উল্লেখ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd