• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইসলামাবাদ রেলস্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী, দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির আশ্বাস নদীপথে পাচারের সময় ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারী বর্ষায় কাদায় ডুবে পোকখালীর দক্ষিণ চরপাড়া সড়ক, দুর্ভোগে শিক্ষার্থী-জনসাধারণ ঈদগাঁও ইসলামপুরে বোট মাঝিদের সঙ্গে এমপি লুৎফুর রহমান কাজলের সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় বৌদ্ধ বিহারে হামলা ও ভাঙচুর: নেপথ্যে কি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা? ঈদগাঁও কলেজ গেইট এলাকায় দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২ টেকনাফে সৌদি প্রবাসীর বিরুদ্ধে জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৬,৫০০ পিস ইয়াবাসহ ২ জন আটক বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার

কক্সবাজারে নতুন থানা: ‘মাতারবাড়ী’ নামে অনুমোদন পেল মাতারবাড়ি থানা

নিজস্ব প্রতিবেদক / ২৬৬ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

কক্সবাজার জেলায় শীঘ্রই নতুন একটি পুলিশ থানা স্থাপিত হতে যাচ্ছে। এর নাম হবে মাতারবাড়ী থানা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় এ প্রস্তাব অনুমোদন পেয়েছে।
সভায় মোট ১১টি প্রশাসনিক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে চারটি নতুন থানা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। কক্সবাজারের পাশাপাশি গাজীপুর জেলায় পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলায় পূর্বাচল দক্ষিণ এবং নরসিংদী জেলার রায়পুরা থেকে ভেঙে আরেকটি নতুন থানা গঠনের প্রস্তাবও অনুমোদিত হয়েছে।
মাতারবাড়ী এলাকায় গভীর সমুদ্রবন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ বড় বড় উন্নয়ন কাজ চলমান রয়েছে। স্থানীয়রা মনে করছেন, নতুন এ থানা স্থাপন হলে মহেশখালীর উত্তরাংশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং বড় প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিত হবে।
প্রধান উপদেশ্টার প্রেস উইং থেকে সভা শেষে এসব তথ্য জানানো হয়েছে। থানা স্থাপনের পরবর্তী প্রক্রিয়া ও কার্যক্রম শুরুর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd