• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাংবাদিকদের থাকতে হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা,পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী ক্লাস এইট পাস না করেই স্মার্টফোনের জোরে সাংবাদিক! সংসদে ক্ষোভ জয়নুল আবেদিনের এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে বোমা হামলা, প্রতিবাদে কক্সবাজারে এনসিপির সমাবেশ উখিয়ায় প্রয়াত শ্রদ্ধাসেন ভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন তিতাস শেখ হত্যা মামলা: চার আসামি ৫ দিনের রিমান্ডে, আদালতে পাঁচজনের জবানবন্দি জাতীয় গণিত অলিম্পিয়াডে প্রথম হলেন রামু ক্যান্টন্টমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী আফিয়া টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির তিন অভিযান: ৩০ কোটি টাকার প্রায় ১০ লাখ ইয়াবাসহ আটক ২ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর কাছে ব্রিটিশ আইনপ্রণেতাদের চিঠি টেকনাফের পাহাড়গুলো অপরাধীদের অভয়ারণ্য: অবৈধ আস্তানা গুঁড়িয়ে দেওয়ার দাবি এলাকাবাসীর উখিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান: অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১২

শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর কাছে ব্রিটিশ আইনপ্রণেতাদের চিঠি

নিউজ ডেস্ক। / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

নিউজ ডেস্ক :

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে যেন মৃত্যুদণ্ডের মুখোমুখি না হন, সে বিষয়ে কূটনৈতিক উদ্যোগ নিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের কাছে চিঠি লিখেছেন যুক্তরাজ্যের ছয়জন পার্লামেন্ট সদস্য। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

​সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসে পাঠানো ওই চিঠিতে স্বাক্ষর করেছেন কনজারভেটিভ পার্টির এমপি বব ব্ল্যাকম্যান, ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির জিম শ্যানন এবং স্কটিশ ন্যাশনাল পার্টির সিমাস লোগান। তাঁদের সঙ্গে স্কটিশ পার্লামেন্টের আরও তিন সদস্য এই চিঠিতে যুক্ত হয়েছেন।

​চলতি বছরের ডিসেম্বরে শেখ হাসিনার ঢাকায় ফেরার পরিকল্পনার কথা সামনে আসার পর এই উদ্যোগ নিলেন ব্রিটিশ আইনপ্রণেতারা। এর আগে জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছিলেন, দেশে ফিরলে শেখ হাসিনাকে এই মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে এবং এ ক্ষেত্রে ‘অন্য কোনো বিকল্প নেই’।

​বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এমন অবস্থানের কথা জানার পর ব্রিটিশ এমপিরা পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডকে একটি ‘সমন্বিত কূটনৈতিক উদ্যোগ’ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। চিঠিতে তাঁরা উল্লেখ করেন, শেখ হাসিনা ঢাকায় ফিরলে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না—সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এমন একটি সুস্পষ্ট লিখিত প্রতিশ্রুতি আদায় করতে হবে এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিশ্চিত করতে হবে।

​এ ছাড়া বাংলাদেশের বর্তমান বিচারিক প্রক্রিয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ওই ছয় পার্লামেন্ট সদস্য। চিঠিতে তাঁরা আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘রাজনৈতিক দ্বন্দ্ব মেটানোর জন্য ফৌজদারি বিচার ব্যবস্থাকে ব্যবহার করা হচ্ছে।’ এ কারণে শেখ হাসিনার বিরুদ্ধে আনা গুরুতর অভিযোগগুলোর ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা জরুরি বলে মত দিয়েছেন তাঁরা।

কপি- এই সময় অনলাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd