• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাংবাদিকদের থাকতে হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা,পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী ক্লাস এইট পাস না করেই স্মার্টফোনের জোরে সাংবাদিক! সংসদে ক্ষোভ জয়নুল আবেদিনের এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে বোমা হামলা, প্রতিবাদে কক্সবাজারে এনসিপির সমাবেশ উখিয়ায় প্রয়াত শ্রদ্ধাসেন ভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন তিতাস শেখ হত্যা মামলা: চার আসামি ৫ দিনের রিমান্ডে, আদালতে পাঁচজনের জবানবন্দি জাতীয় গণিত অলিম্পিয়াডে প্রথম হলেন রামু ক্যান্টন্টমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী আফিয়া টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির তিন অভিযান: ৩০ কোটি টাকার প্রায় ১০ লাখ ইয়াবাসহ আটক ২ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর কাছে ব্রিটিশ আইনপ্রণেতাদের চিঠি টেকনাফের পাহাড়গুলো অপরাধীদের অভয়ারণ্য: অবৈধ আস্তানা গুঁড়িয়ে দেওয়ার দাবি এলাকাবাসীর উখিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান: অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১২

রামুর চেইন্দায় মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আমান উল্লাহ গ্রেপ্তার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৩০ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

রামুতে সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
চেইন্দা বাজার এলাকায় এসআরবি-১৫-এর অভিযান

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের রামুতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি আমান উল্লাহকে (৫৩) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসির একটি চৌকস আভিযানিক দল মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আমান উল্লাহকে গ্রেপ্তার করতে সক্ষম হয় অভিযানিক দল।

গ্রেপ্তার আমান উল্লাহ কক্সবাজারের রামু উপজেলার খুরুলিয়া ইউনিয়নের আসমার ঘোনা এলাকার মৃত ফজল করিমের ছেলে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ২০২১ সালে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় আদালত তাকে সাত বছরের কারাদণ্ড দেন। সাজা হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd