• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে শাপলা চত্বরসহ একাধিক স্থানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অগ্নিসংযোগ, থমথমে পরিস্থিতি কক্সবাজার মেডিকেল কলেজ,রামু কলেজ, ঈদগাও মাইজ পাড়া স্কুল ও ঝিলংজা দরগাহ এলাকায় একযোগে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পে/ট্রোল বো*মা নি/ক্ষেপ চকরিয়ায় নলবিলা বিট অফিসের সামনে পাহাড় কেটে বাউন্ডারি ও বাড়ি নির্মাণ, বনবিট কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের ​৬ বছর ধরে আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. শরীফ টেকনাফ থেকে গ্রেপ্তার ঈদগাঁওয়ে এসকে ফাউন্ডেশনের নামে অর্থ সংগ্রহের অভিযোগ, ৩ দিনের মধ্যে জবাব দিতে কারণ দর্শানোর নোটিশ উখিয়ার কুতুপালং পূর্বপাড়ার মানি লন্ডারিং মামলার ৫ বছরের পলাতক আসামি কক্সবাজার বিমানবন্দর থেকে গ্রেপ্তার কক্সবাজারে গ্রেপ্তার ১৫ মামলার আসামি রোহিঙ্গা সন্ত্রাসী ‘বলি আমিন’, মুহিব উল্লাহ হত্যার সাথেও জড়িত উখিয়ায় পালংখালী ইউনিয়ন বিএনপি সদস্য সচিব নুরুল আমিন মেম্বারের ওপর সন্ত্রাসী হামলা: গ্রেপ্তারের দাবি এসআরবি ফোর্সেস-এর মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন অতিরিক্ত আইজিপি জনাব ফারুক আহমেদ নারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ: ঈদগাঁওয়ে ‘এসকে ফাউন্ডেশন’-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

চকরিয়ায় নলবিলা বিট অফিসের সামনে পাহাড় কেটে বাউন্ডারি ও বাড়ি নির্মাণ, বনবিট কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের

চকরিয়া প্রতিনিধি। / ৩৪ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

চকরিয়া উপজেলার নলবিলা বিট কাম চেক স্টেশন অফিসের ঠিক সামনেই পাহাড় কেটে বিশাল বাউন্ডারি ওয়াল নির্মাণ এবং নতুন করে বাড়ি তৈরির উপযোগী করার অভিযোগ উঠেছে।

বন বিভাগের সংরক্ষিত এলাকা ও পাহাড় ধ্বংসের এই মহোৎসব চললেও বিট কার্যালয়ের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক লেনদেনের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, নলবিলা বিট কাম চেক স্টেশনের অফিসের সামনে কাঠের ব্রিজের মাথা সংলগ্ন এলাকায় শফিকুল ইসলাম (যিনি ‘চুট্ট’ নামে পরিচিত এবং পিতা জমির উদ্দিন) একটি বিশাল বাউন্ডারি ওয়াল নির্মাণ করেছেন। শুধু তাই নয়, ওই বাউন্ডারির ভেতরে নতুন করে পাহাড় কেটে সমান করে বাড়ি নির্মাণের উপযোগী করা হচ্ছে।
​এ ঘটনায় বন আইনে নিয়মিত মামলা বা আইনি ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও, বিট অফিসের ফরেস্টার (এফজি) আনিস অভিযুক্ত পক্ষের কাছ থেকে ২৫ হাজার টাকা উৎকোচ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। কোনো ধরনের মামলা না দেওয়ার শর্তেই এই আর্থিক লেনদেন সম্পন্ন হয় বলে স্থানীয়রা দাবি করেছেন।
​বন বিভাগের নাকের ডগায় এভাবে পাহাড় কেটে পরিবেশ ধ্বংস ও সরকারি কর্মকর্তা কর্তৃক ঘুষ নেওয়ার ঘটনায় স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিবেশবাদীরা অবিলম্বে এই অবৈধ দখল ও পাহাড় কাটার মহোৎসব বন্ধ করে সংশ্লিষ্ট বন কর্মকর্তা ও দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd