• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
উখিয়ায় এসআরবি-১৫ এর অভিযান: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ঈদগাঁওয়ে দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়: মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হুঁশিয়ারি ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২ উখিয়ায় সিএনজির সিটের নিচে মিলল ৯,৪৪০ পিস ইয়াবা, চালক আটক রামুতে অটোরিকশার সিটের নিচে ২০ হাজার ইয়াবা, আটক ৩ পোকখালীতে রশিদ আহমদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, হয়রানিমূলক মামলার অভিযোগ উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা কারবারি আটক টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ হাজার ইয়াবা জব্দ রামু জোয়ারিয়ানালারা থেকে নারায়ণগঞ্জের মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রফিক গ্রেপ্তার টেকনাফে সাগরে মাছ ধরতে গিয়ে ২ তরুণ জেলে নিখোঁজ

ঈদগাঁওয়ে দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়: মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হুঁশিয়ারি

আলা উদ্দিন, ঈদগাঁ / ১৪ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আলা উদিদন, কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিরসন, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং ও বখাটেদের উৎপাত বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকাল ১১ ঘটিকার সময় ঈদগাঁও থানার হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার। সভা সঞ্চালনা করেন থানার সেকেন্ড অফিসার সনক কান্তি দে।

এ সময় পুলিশ কর্মকর্তা অচিন্ত কুমার দে, উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি বাবুল কান্তি দে, সাধারণ সম্পাদক সুকুমার মল্লিক, কক্সবাজার জেলা পূজা উদ্‌যাপন কমিটির সদস্য ডা. সঞ্জিত দাস, ইসলামাবাদ ইউনিয়ন পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি সুমন কান্তি দাশসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, উপজেলার বিভিন্ন স্থানে যানজট, মাদক ব্যবসা, বখাটেদের উৎপাত ও কিশোর গ্যাংয়ের তৎপরতা জনসাধারণের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে হাসিনা পাহাড়, বাঁশঘাটা সড়ক, তেলিপাড়া রাস্তার মাথা, ভঙ্গিম বাজার, গরুর বাজার, ভাদিতলা, পালপাড়া ও বার আউলিয়া বাজার এলাকায় বখাটেদের উৎপাত বন্ধে নিয়মিত পুলিশি অভিযান পরিচালনার দাবি জানান তাঁরা।

এ ছাড়া মাদক ব্যবসায়ীদের পাশাপাশি যারা তাদের সহযোগিতা ও আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদেরও আইনের আওতায় আনার জোর দাবি জানান পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ। আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

সভায় জানানো হয়, আগামী ১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ঈদগাঁও উপজেলায় শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ২০ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে। এ বছর উপজেলায় মোট ১৭টি প্রতিমাপূজার আয়োজন করা হয়েছে।

সভাপতির বক্তব্যে ওসি এটিএম সিফাতুল মাজদার বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিতে হবে। কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে প্রতিদিন সন্ধ্যার পর অভিযান পরিচালনা করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট কিশোরদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, নিরাপত্তাসংক্রান্ত সচেতনতা বাড়াতে ঈদগাঁওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপনের জন্য ১৭টি ব্যানার দেওয়া হবে। এসব ব্যানারে ওসির মোবাইল নম্বর ও ডিউটি অফিসারের ফোন নম্বর থাকবে। ফলে যেকোনো অপরাধ বা নিরাপত্তাসংক্রান্ত তথ্য দ্রুত পুলিশকে জানানো সম্ভব হবে।

ওসি বলেন, “আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে ঈদগাঁও থানা পুলিশ দিন-রাত ২৪ ঘণ্টা সার্বিক সহযোগিতা করবে।” অপরাধীদের সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তাৎক্ষণিকভাবে থানার পুলিশকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ওসিকে ধন্যবাদ জানান। তাঁরা বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করতে পুলিশ, পূজা উদ্‌যাপন কমিটি ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় জোরদার করা জরুরি।

সভায় বিকাশ দে, নিখিল দাশ, টিটু পাল, রুবেল দাশ, নয়ন দাশ, সুমন দাশ, বিশাল চৌধুরী, রাজু দেসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd