• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মেরিন ড্রাইভে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ ‘ডাকাত’ আটক:

উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রহমান ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৮১ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি ইজিবাইক ও একটি বাটন মোবাইল ফোনসহ আব্দুর রহমান (২৩) নামে এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উখিয়া থানাধীন কোর্টবাজার স্টেশন সংলগ্ন অস্থায়ী চেকপোস্টে এ অভিযান চালায় র‌্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি আভিযানিক দল।
র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তারা জানতে পারে, এক মাদক কারবারি ইজিবাইকে করে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কোর্টবাজার এলাকায় অবস্থান করছে। পরে কোর্টবাজার স্টেশন এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র‌্যাব।
এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ইজিবাইক চালক পালানোর চেষ্টা করলে তাকে ঘিরে ফেলে ইজিবাইকসহ আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে ইজিবাইক তল্লাশি করে দুটি কালো পলিথিনের প্যাকেট থেকে স্কচটেপে মোড়ানো ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১০ হাজার পিস করে ইয়াবা ছিল বলে জানিয়েছে র‌্যাব।
গ্রেপ্তার আব্দুর রহমান উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। তিনি মোহাম্মদ ইদ্রিস ও হাসিনা বেগমের ছেলে।
র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রহমান সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কৌশলে কক্সবাজারের বিভিন্ন এলাকায় সরবরাহ করার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় উদ্ধার করা ইয়াবা, ইজিবাইক ও মোবাইল ফোনসহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১৫।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd