• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

নাইক্ষ্যংছড়িতে ৫০ হাজার ইয়াবা ফেলে পালালো চোরাকারবারিরা

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীন ফুলতলী বিওপির টহলদল সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।

সীমান্ত পিলার ৪৮/১ এস থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে শিলেরঝিড়ি এলাকায় টহলদল চোরাকারবারীদের অবস্থান দেখতে পায়। এ সময় বিজিবির সদস্যরা তাদের ধাওয়া করলে চোরাকারবারীরা একটি নীল রঙের প্লাস্টিকের বস্তা ফেলে জঙ্গলের ভেতর পালিয়ে যায়।
পরে ওই বস্তা তল্লাশি করে ৫ কাটে থাকা ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করছে এবং সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd