• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ২৫ হাজার ইয়াবাসহ আটক ৪

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযানে ২৫ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে টেকনাফের নোয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী। এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশকালে সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে প্রায় এক কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা পাচারে ব্যবহৃত বোটসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়।
এর আগে একই দিন রাত ৮টার দিকে টেকনাফের শীলবুনিয়া পাড়ায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। অভিযানে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের আরও ৫ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা ইয়াবা, কাঠের বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd