• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে বিএমএসএফের ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি জসিম, সম্পাদক সানী পাগলা ওষুধ ইয়াবা: যেভাবে ধ্বংস করছে মানসিক ও শারীরিক স্বাস্থ্য ঈদগাঁও শাহ-ফকির বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে ওবাইদুর সভাপতি, ইয়াছিন সম্পাদক নির্বাচিত ​৬ আগস্টের জেদ্দা-ঢাকা ফ্লাইট: ইমিগ্রেশনে আটকে পড়া প্রবাসীর মালামাল ঢাকায়, কক্সবাজারের সেই যাত্রীর সন্ধান চাই ঈদগাঁওয়ে ডাকাতির মামলায় সন্দেহভাজন ১ জন গ্রেপ্তার, ছোরা উদ্ধার মিয়ানমার থেকে ইয়াবা আনার পথে আটক টেকনাফের জুনায়েদ উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন সদস্যের রহস্যজনক মৃত্যু/মরদেহ উদ্ধার উখিয়ায় অস্ত্র ও মাদকসহ ক্যাম্পের ২ রোহিঙ্গা নারী গ্রেফতার কিসের হাসিনা? মাঝেমধ্যে শুধু আওয়াজ শোনা যায়: সালাহউদ্দিন আহমদ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৮০ হাজার ইয়াবা ও বোট জব্দ

মিয়ানমার থেকে ইয়াবা আনার পথে আটক টেকনাফের জুনায়েদ

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ২১ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় নদীপথে ইয়াবা পাচারের সময় মেহেদী হাসান জুনায়েদ (২৭) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর পালংখালী বিওপির বিশেষ টহল দল উলুবনিয়া কামালের ঘের এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক মেহেদী হাসান জুনায়েদ কক্সবাজারের টেকনাফ থানার কাটাখালী গ্রামের সৈয়দ আমিনের ছেলে।
৬৪ বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ৯টার দিকে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে উলুবনিয়া কামালের ঘের এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে ৯টার দিকে মিয়ানমার সীমান্তের দিক থেকে ব্যাগ হাতে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়।
পরে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় টহল দলের সদস্যরা তাকে আটক করেন। পরে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের চার কার্টনে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd