• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডাকাতকে আঁকড়ে ধরে গুরুতর আহত যুবক, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রামুতে দীর্ঘদিনের দুর্ভোগ কাটিয়ে বদলে গেল আমতলীয়া পাড়ার সড়ক উখিয়ায় ২৩ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা থাইংখালীতে দুই মাদ্রাসা ছাত্রকে অপহরণের অভিযোগ: মায়ের বুকফাটা কান্না মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও মেগা প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান টেকনাফে বিএমএসএফের ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি জসিম, সম্পাদক সানী পাগলা ওষুধ ইয়াবা: যেভাবে ধ্বংস করছে মানসিক ও শারীরিক স্বাস্থ্য ঈদগাঁও শাহ-ফকির বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে ওবাইদুর সভাপতি, ইয়াছিন সম্পাদক নির্বাচিত ​৬ আগস্টের জেদ্দা-ঢাকা ফ্লাইট: ইমিগ্রেশনে আটকে পড়া প্রবাসীর মালামাল ঢাকায়, কক্সবাজারের সেই যাত্রীর সন্ধান চাই ঈদগাঁওয়ে ডাকাতির মামলায় সন্দেহভাজন ১ জন গ্রেপ্তার, ছোরা উদ্ধার

নাফ নদীতে বিজিবির অভিযান, ৭০ হাজার ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৩১ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

দিদারুল আলম জিসান:কক্সবাজার

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (৭ আগস্ট) ভোরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ নাফ নদী ও সীমান্তসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশের খবর পেয়ে অভিযান পরিচালনার পরিকল্পনা করা হয়। পরে রাত সাড়ে ৩টার দিকে বিজিবির একটি আভিযানিক দল কৌশলগত অবস্থান নিয়ে নজরদারি শুরু করে।
ভোর আনুমানিক ৪টার দিকে মিয়ানমার থেকে একটি নৌকা দ্রুতগতিতে নাফ নদী পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবির নৌটহল দল ধাওয়া করে। একপর্যায়ে নৌকাটি কেওড়া বাগানের কাছে পৌঁছালে নৌকায় থাকা ব্যক্তিরা সেটি কেওড়া বাগানের ভেতরে ফেলে অন্ধকার ও ভারী বর্ষণের সুযোগে পালিয়ে যায়।
পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত কাঠের নৌকার ভেতরে বিশেষ কৌশলে লুকানো একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করেন। বস্তার ভেতর থেকে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। নাফ নদীসহ দুর্গম সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে মাদক পাচারকারীদের গতিবিধি শনাক্ত করে অভিযান পরিচালনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd