• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পটিয়ায় র‍্যাবের বড় অভিযান: ৩ কোটি টাকার ইয়াবাসহ আটক ৬, তালিকায় রামুর বীমা কর্মী মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযান; টেকনাফে ৫৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারি আটক। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঈদগাঁওয়ে গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস ইয়াবা উদ্ধার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে কালজয়ী সাহিত্য স্মরণ ৮ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের উখিয়ায় সিএনজি চালক আইয়াস উদ্দিন আটক মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযান; টেকনাফে ৩৬ হাজার পিস ইয়াবা জব্দ হাসিনার পতন হলেও ফ্যাসিবাদের বিলোপ হয়নি’: আসিফ মাহমুদ কক্সবাজারের টেকনাফে র‍্যাবের অভিযানে অপহরণের শিকার ৩ রোহিঙ্গা উদ্ধার, আটক ১

পটিয়ায় র‍্যাবের বড় অভিযান: ৩ কোটি টাকার ইয়াবাসহ আটক ৬, তালিকায় রামুর বীমা কর্মী

রামু প্রতিনিধি। / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

রামু প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া উপজেলায় অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকা মূল্যের এক লাখ পিস ইয়াবাসহ ছয়জনকে আটক করেছে র‍্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে র‍্যাব-৭-এর গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, একটি বাইকার চক্র কক্সবাজার থেকে মোটরসাইকেল যোগে ইয়াবার চালান নিয়ে চট্টগ্রাম মহানগরীর দিকে যাচ্ছে।

এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে র‍্যাব-৭-এর একটি আভিযানিক দল পটিয়া সরকারি কলেজ জামে মসজিদের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি শুরু করে। একপর্যায়ে সন্দেহভাজন ছয় মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তল্লাশি চালানো হলে মোটরসাইকেলের বক্সে থাকা কাঁধের ব্যাগে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা প্রায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আটকদের মধ্যে রয়েছেন রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নাদারপাড়ার বাসিন্দা মৃত আবুল হোসাইনের পুত্র বশির আহমেদ, যিনি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের জোয়ারিয়ানালা সাংগঠনিক অফিসের সাবেক ইনচার্জ। এছাড়া জোয়ারিয়ানালার রইঙ্গাপাড়া এলাকার বাসিন্দা মৃত রশিদ আহমদের পুত্র মৌলভী হোসাইন, যিনি স্থানীয় একটি মসজিদের সাবেক ইমাম, তিনিও আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন।
তারা সহ রামুর আরও ৩ জন এই আটককৃতদের মধ্যে রয়েছে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd