• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ইয়াবা, বাংলা মদ ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১ ভুয়া জন্মনিবন্ধন মামলায় সাবেক ইউপি সচিবের কারাদণ্ড, খালাস পেলেন চেয়ারম্যান টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ১ কেজি আইস জব্দ শিশু শিক্ষার্থীকে বলাৎকার: মাদ্রাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার রামুতে আভিযানিক দল: অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি ফরিদ গ্রেফতার টেকনাফে বিজিবির অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার রামু খুনিয়াপালং ট্রাক-বাইক মুখোমুখি সংঘর্ষে ১ যুবক নিহত কক্সবাজার, রামু, ঈদগাঁওয়ে সবুজ সবজির দামে আগুন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার র‌্যাব- ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার কক্সবাজার সীমান্তে ৬০০ অসহায় মানুষের মাঝে বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ইয়াবা, বাংলা মদ ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১৭ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯০ পিস বার্মিজ ইয়াবা, ১ লিটার বাংলা মদ ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ২টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের পূর্ব হাজিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
আটক ব্যক্তি হলেন মো. হোছন (৫৭)। তিনি পূর্ব হাজিপাড়া গ্রামের বাসিন্দা। বিজিবি জানায়, তার নিজস্ব মুদি দোকানে অভিযান চালিয়ে ৯০ পিস বার্মিজ ইয়াবা, ১ লিটার বাংলা মদ, ২৭টি পটকা (গোল ১৬টি ও লম্বা ১১টি) এবং ইয়াবা সেবনের কাজে ব্যবহৃত দুটি রোল ফয়েল পেপার জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। তিনি জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে বিজিবি কাজ করে যাচ্ছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd