• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ইয়াবা, বাংলা মদ ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১ ভুয়া জন্মনিবন্ধন মামলায় সাবেক ইউপি সচিবের কারাদণ্ড, খালাস পেলেন চেয়ারম্যান টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ১ কেজি আইস জব্দ শিশু শিক্ষার্থীকে বলাৎকার: মাদ্রাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার রামুতে আভিযানিক দল: অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি ফরিদ গ্রেফতার টেকনাফে বিজিবির অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার রামু খুনিয়াপালং ট্রাক-বাইক মুখোমুখি সংঘর্ষে ১ যুবক নিহত কক্সবাজার, রামু, ঈদগাঁওয়ে সবুজ সবজির দামে আগুন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার র‌্যাব- ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার কক্সবাজার সীমান্তে ৬০০ অসহায় মানুষের মাঝে বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

রামু খুনিয়াপালং ট্রাক-বাইক মুখোমুখি সংঘর্ষে ১ যুবক নিহত

রামু প্রতিনিধি। / ২৬ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

রামু প্রতিনিধি:

কক্সবাজারের রামু খুনিয়াপালংএ ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আতিকুর রহমান (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৬ মিনিটের দিকে খুনিয়াপালং ইউনিয়ন পরিষদ সংলগ্ন পালং কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতিকুর রহমান খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তেলহলা এলাকার বাসিন্দা মুজাফফরের ছেলে।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা হাবিব জানান, পালং কনভেনশন হলের সামনে একটি ট্রাকের সঙ্গে আতিকুর রহমানের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার খবর পেয়ে রামু হাইওয়ে থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।রামু হাইওয়ে থানার ওসি সুকান্ত ভট্টাচার্য জানান, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd