• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফ ও উখিয়ায় ৩০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে ৬৪ বিজিবি মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস শাহপরীরদ্বীপে বন্যার্তদের পাশে জেলা জামায়াত আমীর মাওলানা নুর আহমদ আনোয়ারী মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের যৌথ অভিযান; কক্সবাজারে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ রামুতে ৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি বাবুল গ্রেফতার দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে কোস্ট গার্ড, উপকূলীয় এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত টেকনাফে বিএনপি নেতা ওসমান গণীর পিতার জানাজায় সর্বস্তরের মানুষের ঢল রামুর ৪ ইউনিয়নে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পক্ষে ডা. মোহাম্মদুল হক জনির ত্রাণ বিতরণ চট্টগ্রামের পতেঙ্গায় ৪০০ বোতল বিদেশি মদ জব্দ। বাঁশখালীতে ২ অবৈধ ট্রলিং বোট ও জালসহ ৩৭ জেলে আটক

পেকুয়ার পাচারকৃত যুবক ইন্টারপোলের সহায়তায় লিবিয়া থেকে উদ্ধার

নিউজ ডেস্ক। / ৭৬ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

কক্সবাজার চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজার জেলার পেকুয়া থানা এলাকা থেকে গত ২৭ জুলাই ২০২৪ খ্রিঃ একটি মানবপাচারের সন্ত্রাসী চক্রের ফাঁদে পড়ে বিদেশে বিক্রি হওয়া এক ব্যক্তি ইন্টারপোলসহ আন্তর্জাতিক সহযোগিতায় লিবিয়া থেকে উদ্ধার করে শনিবার (২৪ জুন ২০২৬) দেশে ফিরেছেন।

পেকুয়া থানা সূত্রে জানা যায়, ভিকটিম নাবিরুল ইসলাম (ফাহিম প্রকাশ বাপ্পু) নামে ওই ব্যক্তি ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার করা হয়। পরে মানবপাচারকারী মাফিয়া চক্র তাকে রক্ষা না করে বিক্রি করা হয় এবং পরবর্তীতে পরিবারের সঙ্গে যোগাযোগ করে ফেরত পাঠানোর নাম করে পাঁচ কোটি টাকা দাবি করে। ভিকটিমের মা বাদী হয়ে ১২ জনকে আসামী করে পেকুয়া থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তে পেকুয়া থানা পুলিশ এজাহারনামে ছয়জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্য ও তদন্ত বিভাগের অনুসন্ধান অনুযায়ী, বাংলাদেশ পুলিশ এআইজি (এনসিবি) ও পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা কর্তৃক ইন্টারপোল, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) এবং লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সমন্বিত সহায়তায় ভিকটিমের অবস্থান শেষপর্যায় নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে লিবিয়া থেকে উদ্ধারকৃত নাবিরুল ইসলাম আজ ২৪ জুন ২০২৬ তারিখে দেশে ফেরত এসেছে এবং বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার সুরক্ষা ও প্রাথমিক স্বাস্থ্য-মানসিক সহায়তা দিচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। কক্সবাজার পেকুয়া থানায় দায়েরকৃত মামলার তদন্ত চলমান আছে বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উল্লেখ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd