• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কিশোরকে গুম করে ৩ লাখ টাকা দাবি: শেষ রক্ষা হলো না জালের আড়ালে থাকা জামাল হোসেনের রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী’র সাথে ঝগড়া দিয়ে ছেলেকে জ/বা/ই করে হ/ত্যা করলো বাবা বিচারহীনতার ১৪ বছর: ২০১২ সালের সেই অভিশপ্ত রাতে স্তব্ধ হয়েছিল রামু, আজো থামেনি কান্না জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, উখিয়ায় ২ লাখ পিস উদ্ধার চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পরে ( বিএনপি) ছাত্রদল নেতা জিসানের মরদেহ উদ্ধার রামুতে এসআরবি-১৫ এর অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র ফেলে পালালো ডাকাত সর্দার সোহেল রানা উখিয়ায় গভীর রাতে অবৈধ গাছ কাটার সময় বনবিভাগের অভিযানে একজন আটক টেকনাফে জি-৩ রাইফেল ও বিস্ফোরকসহ আটক ৩ রোহিঙ্গা উখিয়ায় বন বিভাগের জমিতে ৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ-দখলমুক্ত করলো ৩০ একর জমি রামুতে ১৩ হাজার পিস ইয়াবাসহ সিএনজি চালক আটক

কক্সবাজার সীমান্তে ৬০০ অসহায় মানুষের মাঝে বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১১৪ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজারের

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সীমান্তবর্তী এলাকার অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করেছে।
সোমবার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ ৩ নম্বর ঘুমধুম ইউনিয়ন এলাকায় এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, মহাপরিচালকের ঘোষিত “সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক” ভিশন বাস্তবায়নের অংশ হিসেবে কক্সবাজার ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি-এর নেতৃত্বে দুইজন অভিজ্ঞ বিজিবি চিকিৎসকের তত্ত্বাবধানে প্রায় ৬০০ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
এছাড়া স্থানীয় মাদ্রাসা, কিয়াংঘর এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তা ও বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত পাহারা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সীমান্তবর্তী অসহায়, দরিদ্র ও বিপন্ন মানুষের কল্যাণে বিজিবি সবসময় পাশে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd