• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
একই রাতে ঈদগাঁওর পোকখালীতে দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ, তদন্তের দাবি ঈদগাঁবাসীর সাংবাদিক সমাজের তীব্র আন্দোলনের মুখে অবশেষে মুক্তি পেলেন হাফিজুর রহমান শফিক রামুতে ছাত্রলীগের শোডাউন: সাদ্দাম-মিশুকসহ ৩১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা টেকনাফে ৩০ লিটার মদ ও ইজিবাইক টমটমসহ ৪ মাদক কারবারি গ্রেফতার পেকুয়া-চকরিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২ হাজার মানুষ

ঈদগাঁওয়ে কার্গো বোট মালিককে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ৯১ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের এক কার্গো বোট মালিক চাঁদাবাজি, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে ঈদগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে স্থানীয় কার্গো বোট মালিকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
অভিযোগকারী নুরুল আমিন মাঝি (৪১) ইসলামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শাপিতখালী এলাকার বাসিন্দা। তিনি অভিযোগে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র ইসলামপুর এলাকার কার্গো বোট মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বোট চলাচলে বাধা, ভয়ভীতি প্রদর্শন, মারধর এবং বিভিন্নভাবে হয়রানি করা হয়। লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ২১ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে অভিযুক্তরা তার কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় এবং জোরপূর্বক ২০০ টাকা আদায় করা হয়। এছাড়া ভবিষ্যতে চাঁদা না দিলে তার কার্গো বোট ভাঙচুর করা হবে এবং আরও ক্ষতি করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। অভিযোগকারী আরও দাবি করেন, বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও কোনো সমাধান না হওয়ায় তিনি শেষ পর্যন্ত থানার শরণাপন্ন হন। অভিযোগপত্রের সঙ্গে অবৈধ চাঁদা আদায়ের ৫টি রসিদ সংযুক্ত করা হয়েছে বলেও উল্লেখ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংছিনু মারমা বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। অভিযোগের বিষয়টি খোঁজ নেওয়া হবে এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে এ বিষয়ে তলব করা হবে।”
অন্যদিকে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, বিষয়টি সম্পর্কে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল অবগত রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযোগে নাম থাকা প্রধান অভিযুক্ত নুরুল আমিনের বক্তব্য জানার জন্য তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd