• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হোয়াইক্যং সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ দুইজন ইয়াবা কারবারি আটক টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে তরুণ গ্রেপ্তার উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. জোনায়েত আটক টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার

পেটের ভেতর পায়ুপথে লুকিয়ে রাখা ১৫০০ পিস ইয়াবাসহ নারী আটক

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারে বিজিবির বিশেষ অভিযানে এক নারীর পেটের ভেতর থেকে ১,৫০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই নারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুখাল চেকপোস্টে মাদকবিরোধী অভিযানের সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
আটক নারী মনোয়ারা বেগম (২৩)। তিনি টেকনাফ উপজেলার মুন্নার ডেল এলাকার বাসিন্দা এবং মো. ওমর ফারুকের স্ত্রী।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি জানান, সন্দেহের ভিত্তিতে মনোয়ারা বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি পেটের ভেতরে ইয়াবা বহনের কথা স্বীকার করেন। পরে তার পেটের ভেতর থেকে পায়ুপথের মাধ্যমে ১,৫০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের পর তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবির অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd