• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
​৭ই নভেম্বর: মহান স্বাধীনতার চেতনা ও সার্বভৌমত্ব রক্ষার দিন উখিয়ায় সিএনজির গোপন চেম্বারে ১৩ হাজার ৮০৪ পিস ইয়াবা, ১৫ বছরের চালক আটক টেকনাফে জঙ্গলে পড়ে আছে ৩ লা’শ, চলছে যৌথ বাহিনীর অ’ভিযা’ন। আসছে বিস্তারিত………. টেকনাফে অস্ত্র মামলার পলাতক আসামি খারাংখালীর নূর হাসেম গ্রেপ্তার টেকনাফ পাহাড় থেকে উদ্ধার ৫৭ জন জি~ম্মি~কে থানায় হস্তান্তর কক্সবাজারের খরুলিয়ায় প্রকাশ্যে ব্যবসায়ীকে গু~লি টেকনাফে সেনাসদস্যের ওপর রক্তক্ষয়ী হামলা: নেপথ্যে থাকা সেই ‘ডন’ আলম, জসিম ও রিদওয়ানরা কারা? মাছ ধরার আনন্দেও কাটছে না ভয়: টেকনাফের উপকূলবাসীর দ্বিমুখী জীবনসংগ্রাম টেকনাফে মা’দক সন্ত্রা’সীদের হাতে সেনা সদস্য গু’লি’বিদ্ধ, কক্সবাজারে বি’ক্ষো’ভ কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে বগুড়ার ৩৭ লাখ টাকার প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

উখিয়ার বিএনপি নেত্রীর ছেলে ঢাকায় ইয়াবাসহ গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি। / ১১০ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া জালিয়াপালং দক্ষিণ শাখা মহিলা দলের সাধারণ সম্পাদক মোস্তফা বেগমের ছেলেকে রাজধানী ঢাকায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে আরও পাঁচজনকে আটক করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম মো. ইমরান (২২)। তার পিতা ছৈয়দুল ইসলাম এবং মাতা মোস্তফা বেগম। তাদের বাড়ি উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনলাইন নিউজ পোর্টালে গত ২৩ জুন রাতে প্রকাশিত তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে বংশাল থানা পুলিশ গত ২২ জুন রাত সাড়ে তিনটার দিকে নবাবপুর ফাঁড়ির গলি এলাকার ২৫১/১ নম্বর ভাঙা বাড়িতে অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ২ হাজার ৩১০ পিস ইয়াবাসহ মোট ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্যরা হলেন — মো. ইব্রাহীম ওরফে টগর (২৭), মো. নাসির (৩৫), মো. মিরাজ (৫৩), রেজাউল করিম ওরফে মুরাদ (৪০) এবং আমেনা বেগম (৩০)।
পুলিশ জানায়, এ ঘটনায় বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার সকলকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd