• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হোয়াইক্যং সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ দুইজন ইয়াবা কারবারি আটক টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে তরুণ গ্রেপ্তার উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. জোনায়েত আটক টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার

টেকনাফের শীলখালীতে বিজিবির অভিযানে ৪৬ হাজার ৪৮৮ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৬৬ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালী এলাকায় অভিযান চালিয়ে একটি মিনি পিকআপ থেকে আনুমানিক ৪৬ হাজার ৪৮৮ পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ৬৪ বিজিবি। এ সময় মো. শফিক (৩৮) নামে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৬) জুন সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী মাছবোঝাই একটি মিনি পিকআপ শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান। তল্লাশির একপর্যায়ে গাড়ির ওপর রাখা অতিরিক্ত চাকা পরীক্ষা করতে গেলে চালক মো. শফিক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে বিজিবির সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।
পরবর্তীতে অতিরিক্ত চাকার ভেতর থেকে কালো কসটেপে মোড়ানো ২৩টি প্যাকেটে মোট ৪৬ হাজার ৪৮৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শফিক টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পুরানপাড়া গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিজিবিকে জানান, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd