• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নদীপথে পাচারের সময় ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারী বর্ষায় কাদায় ডুবে পোকখালীর দক্ষিণ চরপাড়া সড়ক, দুর্ভোগে শিক্ষার্থী-জনসাধারণ ঈদগাঁও ইসলামপুরে বোট মাঝিদের সঙ্গে এমপি লুৎফুর রহমান কাজলের সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় বৌদ্ধ বিহারে হামলা ও ভাঙচুর: নেপথ্যে কি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা? ঈদগাঁও কলেজ গেইট এলাকায় দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২ টেকনাফে সৌদি প্রবাসীর বিরুদ্ধে জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৬,৫০০ পিস ইয়াবাসহ ২ জন আটক বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মী পরীক্ষা শুরু

উখিয়ার বিএনপি নেত্রীর ছেলে ঢাকায় ইয়াবাসহ গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি। / ৬১ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া জালিয়াপালং দক্ষিণ শাখা মহিলা দলের সাধারণ সম্পাদক মোস্তফা বেগমের ছেলেকে রাজধানী ঢাকায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে আরও পাঁচজনকে আটক করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম মো. ইমরান (২২)। তার পিতা ছৈয়দুল ইসলাম এবং মাতা মোস্তফা বেগম। তাদের বাড়ি উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনলাইন নিউজ পোর্টালে গত ২৩ জুন রাতে প্রকাশিত তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে বংশাল থানা পুলিশ গত ২২ জুন রাত সাড়ে তিনটার দিকে নবাবপুর ফাঁড়ির গলি এলাকার ২৫১/১ নম্বর ভাঙা বাড়িতে অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ২ হাজার ৩১০ পিস ইয়াবাসহ মোট ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্যরা হলেন — মো. ইব্রাহীম ওরফে টগর (২৭), মো. নাসির (৩৫), মো. মিরাজ (৫৩), রেজাউল করিম ওরফে মুরাদ (৪০) এবং আমেনা বেগম (৩০)।
পুলিশ জানায়, এ ঘটনায় বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার সকলকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd