• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে তরুণ গ্রেপ্তার উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. জোনায়েত আটক টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফে দোকানদারকে কুপিয়ে গুরুতর আহত: আইনশৃঙ্খলার চরম অবনতি, এলাকাবাসী আতঙ্কিত

মিসবাহ উল্লাহ,টেকনাফ উপজেলা। / ৮৪ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

টেকনাফ প্রতিনিধি:
২৬ জুন ২০২৬, টেকনাফ
টেকনাফ উপজেলা সদরে আইনশৃঙ্খলার চরম অবনতি দেখা দিয়েছে। খোদ প্রশাসনিক এলাকায় বাড়ি ফেরার পথে এক স্থানীয় যুবক দোকানদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে দুষ্কৃতকারীরা।

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে টেকনাফ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনের প্রধান সড়কে এ হামলার ঘটনা ঘটে। আহত যুবকের নাম আবু বক্কর। তিনি টেকনাফ পুরান পল্লান পাড়া ২নং ওয়ার্ডের বাসিন্দা এবং হাসপাতাল গেইট এলাকার সাবেক দোকানদার জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন আবু বক্কর। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে পৌঁছালে ওঁৎ পেতে থাকা একদল অজ্ঞাত দুষ্কৃতকারী তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় তারা।
স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের মতো সুরক্ষিত প্রশাসনিক এলাকায় এমন বর্বরোচিত হামলায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী প্রশ্ন তুলেছেন, “সরকারি প্রশাসনিক এলাকাতেই যদি নাগরিকরা নিরাপদ না থাকেন, তাহলে প্রান্তিক এলাকাগুলোতে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?”
সচেতন মহল অবিলম্বে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, নিরাপত্তা প্রহরীদের জিজ্ঞাসাবাদ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

স্থানীয়রা অভিযোগ করেছেন, সাম্প্রতিক সময়ে টেকনাফের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, মাদকসেবন (বিশেষ করে ইয়াবা), অনলাইন জুয়া এবং মানবপাচারের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। অপরাধী চক্র ও তাদের পৃষ্ঠপোষকদের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd