• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হোয়াইক্যং সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ দুইজন ইয়াবা কারবারি আটক টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে তরুণ গ্রেপ্তার উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. জোনায়েত আটক টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৮০ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) জীম্বংখালী বিওপি’র একটি বিশেষ টহল দল শামসুরের ঘের এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে থাকা এক সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে বিজিবির উপস্থিতি টের পেয়ে হাতে থাকা একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত ব্যাগের ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে থাকা চারটি নীল রঙের বায়ুরোধী প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতরে মোট ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও ওই ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd