• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঈদগাঁও ইসলামপুরে বোট মাঝিদের সঙ্গে এমপি লুৎফুর রহমান কাজলের সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় বৌদ্ধ বিহারে হামলা ও ভাঙচুর: নেপথ্যে কি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা? ঈদগাঁও কলেজ গেইট এলাকায় দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২ টেকনাফে সৌদি প্রবাসীর বিরুদ্ধে জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৬,৫০০ পিস ইয়াবাসহ ২ জন আটক বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মী পরীক্ষা শুরু বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার একই রাতে ঈদগাঁওর পোকখালীতে দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

টেকনাফে বাস দুর্ঘটনা: ৩ জন আহত, বিজিবির তাৎক্ষণিক উদ্ধার

মিসবাহ উল্লাহ,টেকনাফ উপজেলা। / ৪৪ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

মিসবাহ উল্লাহ, টেকনাফ (কক্সবাজার)
২৩ জুন ২০২৬

কক্সবাজার-টেকনাফ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ ২৩ জুন (মঙ্গলবার) বেলা আনুমানিক ১১:৩০ ঘটিকায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ দমদমিয়া বিওপি সংলগ্ন কেয়ারী ঘাটের পাশে, নৌ-পুলিশ ফাঁড়ি সংলগ্ন ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।
​দুর্ঘটনার খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের সকল যাত্রীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

​কক্সবাজার থেকে টেকনাফগামী ‘পালকী পরিবহন’ (রেজিঃ নং: কক্সবাজার-জ-১১-০২৩২)-এর যাত্রীবাহী বাসটি দমদমিয়া ব্রিজে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি সজোরে ব্রিজের রেলিং ভেঙে পাশের খালে উল্টে পড়ে যায়।
​দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দমদমিয়া বিওপির বিজিবি সদস্যরা কালক্ষেপণ না করে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। বিজিবি সদস্যদের সাহসিকতা, দ্রুত তৎপরতা ও পেশাদার উদ্ধার অভিযানের কারণে বাসে আটকে পড়া সমস্ত যাত্রীকে নিরাপদে ও জীবিত বের করে আনা সম্ভব হয়।

​এই ভয়াবহ দুর্ঘটনায় অলৌকিকভাবে বাসের সকল যাত্রী প্রাণে বেঁচে গেলেও ২ জন মহিলা এবং ১ জন শিশু গুরুতর আহত হয়েছেন। বিজিবি সদস্যরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এখনো পর্যন্ত এই দুর্ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd