• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে মা’দক সন্ত্রা’সীদের হাতে সেনা সদস্য গু’লি’বিদ্ধ, কক্সবাজারে বি’ক্ষো’ভ কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে বগুড়ার ৩৭ লাখ টাকার প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার টেকনাফের লেদায় আইনশৃঙ্খলা বাহিনী ও ডাকাত দলের মধ্যে গোলাগুলি: গুলিবিদ্ধ ১ অভিযান টের পেয়ে পালিয়ে গেল কারবারিরা, টেকনাফে মিলল ২০ হাজার ইয়াবা সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের আগাম অনুমতি বাধ্যতামূলক কক্সবাজারে পেটের ভেতরে লুকানো ১,৫৮০ পিস ইয়াবাসহ রাজবাড়ীর যুবক আটক আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ প্রথম আলোর ফেসবুক পেজের সেই ‘স্যরি’ পোস্টের পেছনের গল্প ভ্যানচালক স্বামীর সংসারে লড়াই থেকে আজ সফল উদ্যোক্তা: বদলে যাওয়া মরিয়মের গল্প অন্যকে মা-বাবা সাজিয়ে এনআইডি-পাসপোর্ট তৈরি, রাঙ্গুনিয়ায় ফয়সাল আটক

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স সামগ্রীসহ আটক ২

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১০২ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১০ নম্বর ঘাটের পন্তুনে অবস্থানরত বানিজ্যিক জাহাজ হতে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স সামগ্রী খালাস করা হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৭ জুন বুধবার ভোর ৫ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সন্দেহজনক ১টি ট্রাকে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকালে প্রায় ১০ লক্ষ ৫২ হাজার ৮০০ টাকা মূল্যের ১ টি ফ্রিজ, ১ টি ড্রিপ ফ্রিজ, ২ টি ওয়াশিং মেশিন, ১ টি পোর্টেবল এসি, ৪ টি ফুল ইউনিট এসি, ১ টি আউটডোর এসি ও চোরাচালান কাজে ব্যবহৃত ট্রাকসহ দুই জন চোরাকারবারিকে আটক করা হয়।

জব্দকৃত আলামত ও আটককৃত চোরাকারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd