• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নদীপথে পাচারের সময় ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারী বর্ষায় কাদায় ডুবে পোকখালীর দক্ষিণ চরপাড়া সড়ক, দুর্ভোগে শিক্ষার্থী-জনসাধারণ ঈদগাঁও ইসলামপুরে বোট মাঝিদের সঙ্গে এমপি লুৎফুর রহমান কাজলের সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় বৌদ্ধ বিহারে হামলা ও ভাঙচুর: নেপথ্যে কি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা? ঈদগাঁও কলেজ গেইট এলাকায় দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২ টেকনাফে সৌদি প্রবাসীর বিরুদ্ধে জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৬,৫০০ পিস ইয়াবাসহ ২ জন আটক বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মী পরীক্ষা শুরু

র‌্যাব-১৫ এর অভিযানে টেকনাফে দীর্ঘদিনের পলাতক আসামি ‘শুগুলা’ গ্রেপ্তার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৬৪ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজার, ১৭ জুন: কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ এর বিশেষ চিরুনি অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. আলী হোসেন প্রকাশ ‘শুগুলা’ (৪৩) গ্রেপ্তার হয়েছেন।
র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার ঝরণা চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‌্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি আভিযানিক দল জানতে পারে যে, জিআর সাজা পরোয়ানাভুক্ত ওই পলাতক আসামি এলাকায় অবস্থান করছে। পরে তথ্যের সত্যতা যাচাই করে মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে সেখানে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের একপর্যায়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকা মো. আলী হোসেন প্রকাশ শুগুলাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা। গ্রেপ্তারকৃত শুগুলা টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া এলাকার মৃত নবী হোসেনের ছেলে।
র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd