• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
উখিয়া ৬৪ বিজিবি’র অভিযান: শীলখালীতে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারী আটক কাল কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শেষ মুহূর্তে প্রস্তুত পর্যটন নগরী সিজারের ফাঁদে মাতৃত্ব: কক্সবাজারে আশঙ্কাজনকহারে বাড়ছে অপ্রয়োজনীয় সিজারিয়ান প্রসব কক্সবাজারে থাইগ্লাস দোকান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরকীয়ার জেরে আত্মহত্যার ধারণা অলিয়াবাদ দোয়েল কার গাড়ি সংগঠনের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ এবার ইয়াবাসহ আটক ইতিহাসে প্রথমবার: ফুটবল বিশ্বকাপের মূল মঞ্চে ১৩টি মুসলিম দেশ কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে ৫ লাখ ইয়াবাসহ মিয়ানমারের দুই মাদক কারবারি গ্রেফতার টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে সার জব্দ, আটক ১ আইনি জটিলতার ভয়? নিষিদ্ধ দলের নেতাকর্মীদের অংশ নেওয়া আটকানোর উদ্যোগ বাদ দিল কমিশন কক্সবাজার রামু, মাদ্রাসা শিক্ষকের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা নিয়ে রহস্য

টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে সার জব্দ, আটক ১

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

দিদারুল আলম জিসান, কক্সবাজার:

কক্সবাজারের উখিয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ৯ বস্তা সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল উখিয়ার বটতলী গ্রামের মিজানের ঘের এলাকায় অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, টহলরত সদস্যরা দেখতে পান কয়েকজন ব্যক্তি সীমান্তবর্তী এলাকা দিয়ে পানির মাধ্যমে বস্তা ভাসিয়ে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসছে। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা বস্তা ফেলে পালানোর চেষ্টা করে। বিজিবির সদস্যরা ধাওয়া করে মো. জাফর (২৫) নামে একজনকে আটক করতে সক্ষম হন। তিনি উখিয়ার শ্যামপুর এলাকার ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-০৩ ব্লকের বাসিন্দা।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৯ বস্তা সার উদ্ধার করা হয়। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
আটককৃত ব্যক্তি ও জব্দকৃত সারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে উখিয়া মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকা দিয়ে সার, তেলসহ বিভিন্ন বাংলাদেশি পণ্য যাতে অবৈধভাবে মিয়ানমারে পাচার হতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।
এদিকে ৬৪ বিজিবির অধিনায়ক সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd