• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে তরুণ গ্রেপ্তার উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. জোনায়েত আটক টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় বিজিবি’র হাতে ৩০,০০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারী গ্রেপ্তার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৮৮ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

গ্রেফতারকৃত আসামী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন কেরামতলী চাকমার কুল (বটতলা) এফডিএমএন সদস্য মোঃ মোহাম্মদ হোসেন এর ছেলে আবু সৈয়দ (২০)।

গতকাল ০৮ জুন আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং বিওপি’র বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ এবং বিওপি হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ উত্তর পূর্ব দিকে ক্যারেঙ্গাঘোনা খালের পাশে অবস্থান করে। আনুমানিক ২০০০ ঘটিকায় মায়ানমার হতে ০১ জন নাগরিক বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখতে পায়। পরবর্তীতে বিজিবি টহল দল তাকে চ্যালেঞ্জ করলে দৌঁড়ে পালানোর প্রাক্কালে আবু সৈয়দ (২০), পিতা-মোহাম্মদ হোসেন, মাতা-হামিনা খাতুন, এফডিএমএন ক্যাম্প কেরামতলী চাকমার কুল (বটতলা), ব্লক-২১, বি-৩, থানা-উখিয়া এবং জেলা-কক্সবাজারকে আটক করে এবং তাকে তল্লাশী চালিয়ে তার নিকট থেকে ০১টি পোটলার মধ্যে পেচানো খাকী রঙ্গের প্যাকেটের ভিতর নীল রঙ্গের ০৩ কার্ট অর্থাৎ ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত ইয়াবা মায়ানমার সীমান্ত হতে ক্রয় করতঃ অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্য বহন করছিল বলে স্বীকার করে। উক্ত ব্যক্তিকে বিশদভাবে তল্লাশী কার্যক্রম চালানো হলেও আর কোন অবৈধ মালামাল পাওয়া যায়নি।

উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও গ্রেফতারকৃত আসামীকে টেকনাফ মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd