দিদারুল আলম জিসান: কক্সবাজার
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজার জেলার উখিয়া থানা এলাকার দুইটি মাদক মামলার এজাহারনামীয় এবং দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
র্যাব-১৫, সিপিসি-২ এর আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য এবং নিজস্ব সোর্স নিয়োগ করে জানতে পারে যে, উখিয়া থানার একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি পালংখালী বাজার এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের পর আজ ০৯ জুন দুপুর ০১ টার দিকে ঘটিকায় সিপিসি-২ এর একটি দল উখিয়া থানাধীন পালংখালী ইউপির পালংখালী বাজার এলাকায় এক ঝটিকা অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃত আসামি,
ছৈয়দুল বশর প্রকাশ ছিয়ক প্রকাশ সিসি (৩৯), পিতা- আব্দুল ছবুর, সাং- আঞ্জুমানপাড়া (০৯ নং ওয়ার্ড, পালংখালী ইউপি), থানা- উখিয়া, জেলা- কক্সবাজার।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। মাদক ও অপরাধ দমনে র্যাব-১৫ এর এই ধরনের চিরুনি অভিযান ও গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।