• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মী পরীক্ষা শুরু বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার একই রাতে ঈদগাঁওর পোকখালীতে দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ, তদন্তের দাবি ঈদগাঁবাসীর

ঈদগাঁও তে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে দেড় লক্ষ টাকা জরিমানা

জাওয়ান উদ্দিন,ঈদগাঁ / ৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

জাওয়ান উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারের ঈদগাহ উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও অবৈধ বালু উত্তোলন রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ঈদগাঁ খাল ও গজারিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
​অভিযান পরিচালনা করেন ঈদগাহ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মংচিংনু মারমা।
​জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় ঈদগাঁ খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন আবু হেনা (৩৫) নামে এক ব্যক্তি, যার পিতার নাম নুরুল হক। ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ অনুযায়ী তাকে ১,৫০,০০০ (দেড় লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানের সময় তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
​এছাড়া বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি শক্তিশালী মেশিন ও পাইপ জব্দ করে তা ধ্বংস (বিনষ্ট) করা হয়েছে।
​অভিযান পরিচালনাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় ঈদগাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও আনসার সদস্যদের একটি চৌকস দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
​উপজেলা নির্বাহী অফিসার জনাব মংচিংনু মারমা জানান, জনস্বার্থ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd