• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে মা’দক সন্ত্রা’সীদের হাতে সেনা সদস্য গু’লি’বিদ্ধ, কক্সবাজারে বি’ক্ষো’ভ কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে বগুড়ার ৩৭ লাখ টাকার প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার টেকনাফের লেদায় আইনশৃঙ্খলা বাহিনী ও ডাকাত দলের মধ্যে গোলাগুলি: গুলিবিদ্ধ ১ অভিযান টের পেয়ে পালিয়ে গেল কারবারিরা, টেকনাফে মিলল ২০ হাজার ইয়াবা সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের আগাম অনুমতি বাধ্যতামূলক কক্সবাজারে পেটের ভেতরে লুকানো ১,৫৮০ পিস ইয়াবাসহ রাজবাড়ীর যুবক আটক আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ প্রথম আলোর ফেসবুক পেজের সেই ‘স্যরি’ পোস্টের পেছনের গল্প ভ্যানচালক স্বামীর সংসারে লড়াই থেকে আজ সফল উদ্যোক্তা: বদলে যাওয়া মরিয়মের গল্প অন্যকে মা-বাবা সাজিয়ে এনআইডি-পাসপোর্ট তৈরি, রাঙ্গুনিয়ায় ফয়সাল আটক

রামুর সামাজিক সংগঠক ছোটন ধরের ওপর সন্ত্রাসী হামলা ও স্বর্ণ ছিনতাই:জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি

রামু প্রতিনিধি। / ১৩১ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

​রামু, কক্সবাজার — কক্সবাজারের রামু উপজেলায় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের সদস্য সচিব শ্রী ছোটন ধরের ওপর সন্ত্রাসী হামলা এবং তার নিকট থেকে ৩ ভরি ৮ আনা ৩ রত্তি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন মহল। সামাজিক ও মানবাধিকার সচেতন এই সংগঠকের ওপর হামলার ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
​ভুক্তভোগী জানান , সম্প্রতি দুর্বৃত্তরা আমার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা আমার কাছে থাকা প্রায় ৩ ভরি ৮ আনা ৩ রত্তি ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
​

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সচেতন মহল বলছেন, একজন সামাজিক সংগঠকের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা কেবল একজন ব্যক্তির ওপর আঘাত নয়, বরং এটি সমাজের শান্তি, নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশের ওপর সরাসরি আঘাত। এ ধরনের জঘন্য কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়।
​প্রশাসনের প্রতি জোর দাবি:
ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত করতে এবং অপরাধীদের দমনে প্রশাসনের প্রতি নিম্নোক্ত দাবি জানানো হয়েছে:
​দ্রুত গ্রেফতার: ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
​স্বর্ণালংকার উদ্ধার: ছিনতাই হওয়া স্বর্ণালংকার দ্রুত উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
​নিরাপত্তা নিশ্চিতকরণ: ভুক্তভোগী নেতার জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।
​দৃষ্টান্তমূলক শাস্তি: অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।
​স্থানীয়রা মনে করছেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা না গেলে সমাজে অপরাধ প্রবণতা আরও বৃদ্ধি পাবে। তাই রামু থানা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd