নিজস্ব প্রতিবেদক | টেকনাফ:
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ওই ব্যক্তি সাংবাদিক এবং মানবাধিকার কর্মীর ভুয়া পরিচয় ব্যবহার করে আসছিল।
গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি সাংবাদিকের পরিচয়পত্র (আইডি কার্ড) এবং ‘বাংলাদেশ নারী ও শিশু উন্নয়ন সোসাইটি’র একটি আইডি কার্ড উদ্ধার করা হয়।
জানা যায়, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং চেকপোস্টে দায়িত্বরত সদস্যরা নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় ওই সন্দেহভাজন ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করা হলে তার কাছে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।