• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হোয়াইক্যং সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ দুইজন ইয়াবা কারবারি আটক টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে তরুণ গ্রেপ্তার উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. জোনায়েত আটক টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার

টেকনাফে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক কারাগারে

মোহাম্মদ কায়সার উদ্দিন / ১১০ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

মোহাম্মদ কায়সার উদ্দিন

স্টাফ রিপোর্টার টেকনাফ :

খেলাধুলার ছলে সাত বছরের এক শিশুকে নির্জন পুকুরপাড়ে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. পারভেজ (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। টেকনাফের হোয়াইক্যং বাজার পাড়ায় ঘটা এই ঘটনায় গতকাল বৃহস্পতিবার ভুক্তভোগীর মায়ের মামলার প্রেক্ষিতে আসামিকে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত পারভেজ রাঙ্গামাটির বাসিন্দা হলেও হোয়াইক্যংয়ের ২নং ওয়ার্ডের মোলাপাড়ায় নানার বাড়িতে বড় হয়েছে। গত বুধবার দুপুরে শিশুটিকে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার সময় তার ছোট ভাইয়ের তৎপরতায় বিষয়টি জানাজানি হয়। পরে স্থানীয়রা পারভেজকে ধরে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক নিজের অপরাধ স্বীকার করেছে।

টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd