• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হোয়াইক্যং সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ দুইজন ইয়াবা কারবারি আটক টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে তরুণ গ্রেপ্তার উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. জোনায়েত আটক টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় ছেলের হাতে পা-হারা প্রতিবন্ধী বাবা খুন

চকরিয়া প্রতিনিধি। / ১২০ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া পৌরসভায় মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মর্মান্তিকভাবে খুন হয়েছেন এক বৃদ্ধ বাবা। পুলিশে ধরিয়ে দেওয়ার ক্ষোভ থেকে জামিনে বেরিয়ে এসে শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর এই হত্যাকাণ্ড ঘটিয়েছে অভিযুক্ত ছেলে।
​নিহত খলিলুর রহমান (৭৫) শারীরিক প্রতিবন্ধী ছিলেন, যার একটি পা ছিল না। অন্যদিকে, অভিযুক্ত ঘাতক ছেলের নাম মোহাম্মদ মিনার (২৮)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায় শেষে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন খলিলুর রহমান। পথিমধ্যে পৌরসভার মৌলভীর কুম বাজার এলাকায় পৌঁছালে ছেলে মিনার তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে বৃদ্ধের একটি হাত শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন জায়গায় গভীর ক্ষতের সৃষ্টি হয়।
​রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, মিনার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য সে নিয়মিত পরিবারের ওপর অত্যাচার চালাত। ছেলের এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে এর আগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন বাবা খলিলুর রহমান। বাবার সেই অভিযোগের প্রেক্ষিতে মিনারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। কয়েক মাস কারাভোগের পর সম্প্রতি সে জামিনে মুক্ত হয়। ধারণা করা হচ্ছে, জেলে যাওয়ার প্রতিশোধ নিতেই সে জন্মদাতা পিতাকে এভাবে কুপিয়ে হত্যা করেছে।

বাবার ওপর এমন নৃশংস হামলার পর এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে মিনার। তবে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে তাকে ধরে ফেলে এবং আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।
​প্রশাসনের বক্তব্য
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, আটককৃত মিনার একজন মাদকাসক্ত যুবক। তার অন্য ভাইয়েরা আলাদা বাড়িতে বসবাস করেন।
​তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ন্যাক্কারজনক ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd