• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিশ্ববাজারে কমলো তেলের দাম কক্সবাজার সদর: হত্যা মামলার পলাতক আসামি ছৈয়দ আলম বিসিক মোড় থেকে গ্রেপ্তার সীমান্তে ধাওয়া খেয়ে নাফে ঝাঁপ: উখিয়ায় ফেলে যাওয়া ব্যাগে মিলল লাখ পিস ইয়াবা! জামায়াতের বহিস্কৃত এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী আটক হারানো বিজ্ঞপ্তি- শুক্রবার সন্ধ্যায় পরশুরাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে গিয়ে নিখোঁজ। সর্বশেষ লোকেশন: কক্সবাজার। ​📞 যোগাযোগ: রিদয় — 01818745238 টেকনাফে বন্ধুর খপ্পরে মানবপাচার, ৫ জন উদ্ধার; গ্রেফতার ১ এমপি গাজী নজরুলের ফ্লাটে তরুণী স্ত্রীর ঝুলন্ত লাশ ঈদগাঁওয়ে নকল স্বর্ণের বার দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ টেকনাফে পাহাড় ঘিরে যৌথ বাহিনীর চিরুনি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো অপরাধীদের আস্তানা, নিয়মিত অভিযানের ঘোষণা উখিয়ায় ৪০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারি

কক্সবাজারে বিজিবির অভিযানে ইয়াবা কারবারি নারীসহ ৭০০ পিস ইয়াবা আটক

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১১২ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুখাল চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি চালিয়ে সেতারা (৩৬) নামে এক নারীকে আটক করা হয়। তিনি কক্সবাজারের বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকার বাসিন্দা। তল্লাশির সময় তার শরীরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৭০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান আশিক, পদাতিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সীমান্ত এলাকায় মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও বিভিন্ন অবৈধ কার্যক্রম প্রতিরোধে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। স্থানীয়দের মতে, এসব অভিযানের ফলে সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd