• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রামু খুনিয়াপালং ট্রাক-বাইক মুখোমুখি সংঘর্ষে ১ যুবক নিহত কক্সবাজার, রামু, ঈদগাঁওয়ে সবুজ সবজির দামে আগুন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার র‌্যাব- ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার কক্সবাজার সীমান্তে ৬০০ অসহায় মানুষের মাঝে বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা নগদ অর্থ সহায়তা পেলেন আশা ঈদগাঁও শাখার সদস্যরা টেকনাফের দমদমিয়ায় দিনদুপুরে বাসে হানা দিল ডাকাত দল, যাত্রীদের মালামাল লুট উখিয়ার তুতুরারবিলের সিএনজি চালক হামিদুল রেজুখাল চেকপোস্টে ৪,৫০০ ইয়াবাসহ আটক টেকনাফের দমদমিয়া চেকপোস্টে বিজিবির অভিযানে দেশীয় চোলাই মদ ও বাসসহ দুই অভিযুক্ত আটক টেকনাফে অপরাধমুক্ত গড়ার প্রত্যয়: পুলিশ ও জনতার যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামাবাদ রেলস্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী, দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির আশ্বাস

রামুতে সরকারি খাস জমি দখল করে প্রবাসীর ‘প্লট বাণিজ্য’, হুমকিতে সড়ক ও নদী

নিজস্ব প্রতিবেদক / ৯৬ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

বার্তা পরিবেশক :

রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের ফকিরা বাজার সংলগ্ন বাঁকখালী নদীর সরকারি খাস জমি দখল করে প্লট বাণিজ্যের অভিযোগ উঠেছে প্রবাসী গিয়াস উদ্দিন ও তার ভাই নাজিম উদ্দিনের বিরুদ্ধে।

স্থানীয়দের দাবি, দখলের কারণে নদীঘেঁষা গুরুত্বপূর্ণ সড়কটি সংকুচিত হয়ে এখন প্রায় একটি সরু গলিতে পরিণত হয়েছে। যে সড়ক দিয়ে দীর্ঘদিন ধরে কৃষিপণ্য আনা-নেওয়া এবং স্থানীয়দের স্বাভাবিক চলাচল হতো, সেটিও এখন বাধাগ্রস্ত।

স্থানীয়দের অভিযোগ, খাস জমি ভরাট করে ছোট ছোট প্লট বানিয়ে বিক্রি করা হচ্ছে। একই সাথে পানি নিষ্কাশনের নালা বন্ধ করায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ঝুঁকিও তৈরি হয়েছে।

এসব প্লট সাধারণ মানুষের কাছে কম দামে বিক্রি করে জমির মালিকানা দাবি করেন গিয়াস। ক্রেতাদের একজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পর ফোন কেটে দেন।

প্রবাসী গিয়াস উদ্দিন দেশের বাইরে থাকায় তার ভাই নাজিম উদ্দিন আনীত অভিযোগ অস্বীকার করেছেন।

এছাড়াও বালু মহাল ও নদীর খাস জমির কিছু অংশে জমির মালিক দাবি করা গিয়াসউদ্দিন ও নাজিম উদ্দিনের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই এবং বিষয়টি সরেজমিনে যাচাই করা হয়েছে বলে জানায় ফতেখাঁরকুল ইউনিয়ন ভূমি অফিস। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানান উপজেলা প্রশাসন।

 

আইন অনুযায়ী নদীর তীরবর্তী খাস জমি দখল বা প্লট বাণিজ্য সম্পূর্ণ বেআইনি। তাই দ্রুত উচ্ছেদ অভিযান চালিয়ে বাঁকখালী নদী ও সড়কের জায়গা পুনরুদ্ধারের দাবী স্থানীয়দের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd