• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ইয়াবা, বাংলা মদ ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১ ভুয়া জন্মনিবন্ধন মামলায় সাবেক ইউপি সচিবের কারাদণ্ড, খালাস পেলেন চেয়ারম্যান টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ১ কেজি আইস জব্দ শিশু শিক্ষার্থীকে বলাৎকার: মাদ্রাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার রামুতে আভিযানিক দল: অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি ফরিদ গ্রেফতার টেকনাফে বিজিবির অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার রামু খুনিয়াপালং ট্রাক-বাইক মুখোমুখি সংঘর্ষে ১ যুবক নিহত কক্সবাজার, রামু, ঈদগাঁওয়ে সবুজ সবজির দামে আগুন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার র‌্যাব- ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার কক্সবাজার সীমান্তে ৬০০ অসহায় মানুষের মাঝে বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টেকনাফে কোস্ট গার্ডের ৪ অভিযান: ইয়াবা ও মদসহ আটক ৩

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৮৭ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

 

দিদারুল আলম জিসান: কক্সবাজার

রবিবার ১৭ মে রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। বিশেষ করে সীমান্তবর্তী উপকূলীয় এলাকায় মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল ও সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফ থানাধীন কেরুণতলী এলাকায় গতকাল ১৬ মে শনিবার রাত ১১ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ১ টি সন্দেহজনক সিএনজি তল্লাশি করে প্রায় ২৪ হাজার টাকা মূল্যের ৪৭ ক্যান বিদেশি বিয়ার ও পাচারকাজে ব্যবহৃত সিএনজিসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।

অপরদিকে, কক্সবাজারের টেকনাফ থানাধীন হলবনিয়া ও মাথাভাঙ্গা এলাকায় আজ ১৭ মে ২০২৬ রবিবার সকাল ৮ টায় এবং বিকাল ৪ টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া কর্তৃক ২ টি বিশেষ অভিযান পরিচালনা করে ২ টি সন্দেহভাজন ইজিবাইকে তল্লাশি চালিয়ে প্রায় ১ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যের ১২৭ লিটার বাংলা মদ ও পাচারকাজে ব্যবহৃত ইজিবাইকসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।

এছাড়াও, একইদিনে (১৭ মে) দুপুর ১ টায় টেকনাফ থানাধীন সাবরাং নয়াপাড়া সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১ টি সন্দেহভাজন ডিঙি নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ৭৫ লক্ষ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক কারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ঝাউবনের দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত আলামত, পাচারকাজে ব্যবহৃত সিএনজি ও ইজিবাইক এবং আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd