দিদারুল আলম জিসান: কক্সবাজার
গ্রেফতারকৃত আসামি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন গোদারপাড় গ্রামের বাসিন্দা মোঃ রফিক এর ছেলে মোঃ তারেক (২৩)।
বৃহস্পতিবার উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ১৪ মে আনুমানিক ২০০০ ঘটিকায় হ্নীলা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি প্রাইভেটকার হোয়াইক্যং চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ এবং বিজিবি ডগ হেনরী (নারকোটিক্স) কর্তৃক তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হয়। তল্লাশীকালে ডগ হেনরী কর্তৃক প্রাইভেটকার এর সামনের দিকে বাম্পারের ভিতর থেকে অভিনব কায়দায় লুকানো ১৬ কাট যা গণনা করে ৩২,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক করা হয় প্রাইভেটকার চালক মোঃ তারেক (২৩), পিতা-মোঃ রফিক, মাতা-সুফিয়া, গ্রাম-গোদারপাড়, ডাকঘর-টেকনাফ, থানা-টেকনাফ ও জেলা-কক্সবাজারকে এবং জব্দ করা হয় মাদক পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেটকার এবং ০১টি এন্ড্রয়েড মোবাইল। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, উল্লিখিত ইয়াবা হ্নীলা হতে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন, প্রাইভেটকার ও গ্রেফতারকৃত আসামীকে টেকনাফ মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে।