• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে অপরাধমুক্ত গড়ার প্রত্যয়: পুলিশ ও জনতার যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামাবাদ রেলস্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী, দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির আশ্বাস নদীপথে পাচারের সময় ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারী বর্ষায় কাদায় ডুবে পোকখালীর দক্ষিণ চরপাড়া সড়ক, দুর্ভোগে শিক্ষার্থী-জনসাধারণ ঈদগাঁও ইসলামপুরে বোট মাঝিদের সঙ্গে এমপি লুৎফুর রহমান কাজলের সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় বৌদ্ধ বিহারে হামলা ও ভাঙচুর: নেপথ্যে কি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা? ঈদগাঁও কলেজ গেইট এলাকায় দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২ টেকনাফে সৌদি প্রবাসীর বিরুদ্ধে জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৬,৫০০ পিস ইয়াবাসহ ২ জন আটক বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার

উখিয়ায় পিতার হাতে দুই কন্যা ধ’র্ষ’ণের শিকার, পাষণ্ড পিতা আটক

নিজস্ব প্রতিবেদক / ১৫১ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬


​নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার | ১০ মে, ২০২৬:

​কক্সবাজারের উখিয়ায় সম্পর্কের চরম অবমাননা ও শিউরে ওঠার মতো এক নৃশংস ঘটনার খবর পাওয়া গেছে।

উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকায় নিজ দুই কন্যাশিশুকে দীর্ঘ দিন ধরে ধ’র্ষ’ণের অভিযোগ উঠেছে আপন পিতার বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত পাষণ্ড পিতা লোকমানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

​অভিযুক্ত লোকমান পালংখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম ধামনখালী এলাকার বাসিন্দা এবং পেশায় একজন অটোরিকশা চালক। ভুক্তভোগী দুই শিশুর বরাতে জানা যায়, লোকমান তার নিজ সন্তানদের ওপর দীর্ঘদিন ধরে এই পাশবিক নির্যাতন চালিয়ে আসছিল।
​ঘটনার ভয়াবহতা আরও স্পষ্ট হয় ভুক্তভোগীদের বক্তব্যে। তারা জানায়:
​তাদের পিতা নাস্তার সাথে নিয়মিত চেতনানাশক ওষুধ মিশিয়ে দিত।
​খাবার খাওয়ার পর তারা অচেতন হয়ে পড়লে সেই সুযোগে লোকমান তাদের ওপর এই হীন অপরাধ সংঘটন করত।

​বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় সচেতন জনতা একত্রিত হয়ে অভিযুক্ত লোকমানকে হাতে-নাতে ধরে ফেলে। পরে তাকে উত্তম-মধ্যম দিয়ে উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

“একজন পিতা হয়ে এমন জঘন্য কাজ কীভাবে সম্ভব, তা ভেবে আমরা শিউরে উঠে।”


​উখিয়া থানা সূত্রে জানা গেছে, অভিযুক্ত লোকমান বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ভুক্তভোগী শিশুদের জবানবন্দি ও প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে। এই বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd