• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
উখিয়ায় ৪০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারি হোয়াইক্যং সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ দুইজন ইয়াবা কারবারি আটক টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে তরুণ গ্রেপ্তার উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. জোনায়েত আটক টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

মহেশখালীর সোনাদিয়ায় যৌথ অভিযান: ২০-২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১৫৭ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

শনিবার ৯ রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া পূর্ব ও পশ্চিম প্যারাবন এলাকায় ৯ মে শনিবার সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ, আনসার ও বন বিভাগের সমন্বয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং খাস জমি পুনরুদ্ধার করার লক্ষ্যে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর উপস্থিতিতে উক্ত এলাকায় ঝাউবন কেটে খাস জমিতে অবৈধভাবে স্থাপিত ছোট, বড় ও মাঝারি আকারের প্রায় ২০-২৫ টি স্থাপনা উচ্ছেদ করে খাস জমি পুনরুদ্ধার করা হয়।

জীববৈচিত্র্য সংরক্ষণ ও জনস্বার্থ রক্ষার্থে পরিবেশগত সংকটাপন্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা কটেজ ও রিসোর্টের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

তিনি আরও বলেন, জীববৈচিত্র্য ও জনস্বার্থ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd