• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে অপরাধমুক্ত গড়ার প্রত্যয়: পুলিশ ও জনতার যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামাবাদ রেলস্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী, দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির আশ্বাস নদীপথে পাচারের সময় ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারী বর্ষায় কাদায় ডুবে পোকখালীর দক্ষিণ চরপাড়া সড়ক, দুর্ভোগে শিক্ষার্থী-জনসাধারণ ঈদগাঁও ইসলামপুরে বোট মাঝিদের সঙ্গে এমপি লুৎফুর রহমান কাজলের সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় বৌদ্ধ বিহারে হামলা ও ভাঙচুর: নেপথ্যে কি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা? ঈদগাঁও কলেজ গেইট এলাকায় দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২ টেকনাফে সৌদি প্রবাসীর বিরুদ্ধে জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৬,৫০০ পিস ইয়াবাসহ ২ জন আটক বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার

মহেশখালীতে জমির বাহিনীর প্রধান জলদস্যু জমির গ্রেপ্তার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১০০ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

বুধবার ৬ মে রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৫ ফেব্রুয়ারি বুধবার কুতুবদিয়ার পশ্চিম দক্ষিণে গভীর বঙ্গোপসাগরে এফবি আজুফা আক্তার মানু নামক ১ টি ফিশিং বোটে জলদস্যু জমির উদ্দিন বাহিনীর গুলিতে কুতুবদিয়ার শাহাদাত হোসেন খোকন নামক একজন জেলে নিহত হয়। উক্ত ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এই নৃশংস ঘটনায় জড়িত আসামিদের আটক করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে কোস্ট গার্ড।

এরই ধারাবাহিকতায়, আজ ৬ মে ২০২৬ তারিখ বুধবার দুপুর ২ টায় কক্সবাজারের মহেশখালী থানাধীন মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে জমির বাহিনীর প্রধান কুখ্যাত জলদস্যু ও উক্ত হত্যা মামলার মূল আসামি জমিরকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত জলদস্যু জমিরের তথ্যের ভিত্তিতে, সোনাদিয়া দ্বীপের প্যারাবন হতে ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

আটককৃত জলদস্যু জমির (৪০) কক্সবাজার জেলার মহেশখালী থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ জমির বাহিনীর প্রধান হিসেবে ডাকাতি করে আসছিলো।

জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত জলদস্যুর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd