• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মী পরীক্ষা শুরু বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার একই রাতে ঈদগাঁওর পোকখালীতে দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ, তদন্তের দাবি ঈদগাঁবাসীর

সৌদি আরবে হজে বয়সসীমা প্রত্যাহার: ১২ বছর বয়সীরাও যেতে পারবেন হজে

নিউজ ডেস্ক। / ২০৮ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

জেদ্দা/ইসলামাবাদ:  সৌদি আরব হজ পালনের ক্ষেত্রে সম্প্রতি আরোপিত ১৫ বছরের ন্যূনতম বয়সসীমা তুলে নিয়েছে।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় আগের নীতি ফিরিয়ে এনে জানিয়েছে, এখন থেকে ১২ বছর বা তার বেশি বয়সি শিশু-কিশোররাও পবিত্র হজে অংশ নিতে পারবেন।
প্রাথমিকভাবে ৩ মে থেকে নতুন বিধি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু তার একদিন আগেই এই বিতর্কিত সিদ্ধান্ত থেকে সরে আসে সৌদি কর্তৃপক্ষ।

পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) এবং হজ অধিদপ্তর এই পরিবর্তন নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ১৫ বছরের কম বয়সি হওয়ায় যেসব হজ ভিসা আগে বাতিল বা প্রত্যাখ্যাত হয়েছিল, সেগুলো এখন পুনরায় যাচাই করে প্রক্রিয়াকরণ করা হবে।
এর আগে সৌদি কর্তৃপক্ষ ২০২৬ সালের হজের জন্য ১৫ বছরের নিচের বয়সিদের প্রবেশাধিকার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সে সময় ভিসা বাতিলের নির্দেশসহ জমা দেওয়া অর্থ ফেরত দেওয়ারও ঘোষণা করা হয়েছিল।
চলতি বছর পাকিস্তান থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট প্রায় ১ লাখ ১৯ হাজার হজযাত্রী সৌদি আরবে যাবেন। গত ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে। প্রথম দিনেই করাচি থেকে ১৬০ জন হজযাত্রী মক্কায় পৌঁছান।

নতুন এই সিদ্ধান্তে যেসব পরিবার সন্তানদের সঙ্গে নিয়ে হজে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, তাদের অনিশ্চয়তা কেটে গেছে। এখন ১২ থেকে ১৫ বছর বয়সি কিশোর-কিশোরীরা পরিবারের সঙ্গে বাধাহীনভাবে হজ পালন করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd