• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে পাহাড় ঘিরে যৌথ বাহিনীর চিরুনি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো অপরাধীদের আস্তানা, নিয়মিত অভিযানের ঘোষণা উখিয়ায় ৪০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারি হোয়াইক্যং সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ দুইজন ইয়াবা কারবারি আটক টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে তরুণ গ্রেপ্তার উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. জোনায়েত আটক টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি

কক্সবাজার বিজিবি’র অভিযানে ০১ জন আসামীসহ ১,৯৯০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট আটক

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১৩৫ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজার জেলার কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনস্থ রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল কর্তৃক মাদকবিরোধী অভিযানে ১,৯৯০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট’সহ ০১ জন (পুরুষ) আসামী আটক করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।

গেল ০২ মে বিকাল আনুমানিক ০৪ টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুখাল চেকপোস্ট এর তল্লাশিদল কর্তৃক টেকনাফ হতে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করে সন্দেহভাজন ০১ জন যাত্রী-মোঃ সৈয়দ হোসেন (৩৬), পিতাঃ মোঃ শুক্কুর, গ্রামঃ পেটিস্কুল, পোস্ট, থানা ও জেলাঃ কক্সবাজারকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার পেটের ভিতরে ইয়াবা ট্যাবলেট রয়েছে বলে স্বীকারোক্তি প্রদান করে। পরবর্তীতে তার পেটের ভিতর হতে পায়ুপথের মাধ্যমে ১,৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে।

উল্লেখ্য, আটককৃত আসামীকে বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করতঃ পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।

অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে কক্সবাজারবাসীর মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd