• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে পাহাড় ঘিরে যৌথ বাহিনীর চিরুনি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো অপরাধীদের আস্তানা, নিয়মিত অভিযানের ঘোষণা উখিয়ায় ৪০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারি হোয়াইক্যং সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ দুইজন ইয়াবা কারবারি আটক টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে তরুণ গ্রেপ্তার উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. জোনায়েত আটক টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি

টেকনাফে র‌্যাবের মধ্যরাতীয় অভিযান: অবৈধ ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি হাতেনাতে গ্রেফতার।

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১৩৪ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারকে মাদক মুক্ত করার লক্ষ্যে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব-১৫) এর মাদকবিরোধী বিশেষ অভিযানের ধারাবাহিকতায় টেকনাফ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব মহেশখালীয়া পাড়া এলাকায় মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে একদল ব্যক্তি অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ে গতকাল ২৬শে এপ্রিল রাত আনুমানিক ০১:৫০ ঘটিকায় র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মোহাম্মদ রাসেল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তার হেফাজত থেকে মোট ১৪,০০০ (চৌদ্দ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক কেনাবেচায় ব্যবহৃত ০৫(পাঁচ)টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ রাসেল টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীয়া পাড়া এলাকার মৃত আবুল মনজুরের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত আলামতসমূহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের মরণছোবল থেকে সমাজকে রক্ষা করতে র‌্যাব-১৫ এর এই ধরনের জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd