• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে অপরাধমুক্ত গড়ার প্রত্যয়: পুলিশ ও জনতার যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামাবাদ রেলস্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী, দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির আশ্বাস নদীপথে পাচারের সময় ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারী বর্ষায় কাদায় ডুবে পোকখালীর দক্ষিণ চরপাড়া সড়ক, দুর্ভোগে শিক্ষার্থী-জনসাধারণ ঈদগাঁও ইসলামপুরে বোট মাঝিদের সঙ্গে এমপি লুৎফুর রহমান কাজলের সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় বৌদ্ধ বিহারে হামলা ও ভাঙচুর: নেপথ্যে কি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা? ঈদগাঁও কলেজ গেইট এলাকায় দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২ টেকনাফে সৌদি প্রবাসীর বিরুদ্ধে জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৬,৫০০ পিস ইয়াবাসহ ২ জন আটক বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার

১০ বছর পর র‍্যাবের খাঁচায় ২১ মামলার আসামি কলিম উল্লাহ

নিজস্ব প্রতিবেদক / ১২১ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারে বিশেষ অভিযান চালিয়ে হত্যা, ডাকাতি ও অবৈধ অস্ত্রসহ ২১ মামলার আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী কলিম উল্লাহ ওরফে ‘কলিম ডাকাত’কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।

শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার শহরের সরকারি কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কৃত আসামি কলিম উল্লাহ কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের তোতকখালী এলাকার বাসিন্দা। তিনি মৃত কবির আহমদের ছেলে।র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও একাধিক মামলায় সাজাপ্রাপ্ত কলিম ডাকাত কক্সবাজার সরকারি কলেজ এলাকায় অবস্থান করছেন। সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর একটি আভিযানিক দল সেখানে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

র‍্যাবের ভাষ্য, কলিম উল্লাহ একজন চিহ্নিত অপরাধী। তাঁর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ২০১৫ সালের একটি হত্যা মামলাসহ হত্যা, ডাকাতি ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মোট ২১টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাঁকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, তালিকাভুক্ত সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd