• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিশ্ববাজারে কমলো তেলের দাম কক্সবাজার সদর: হত্যা মামলার পলাতক আসামি ছৈয়দ আলম বিসিক মোড় থেকে গ্রেপ্তার সীমান্তে ধাওয়া খেয়ে নাফে ঝাঁপ: উখিয়ায় ফেলে যাওয়া ব্যাগে মিলল লাখ পিস ইয়াবা! জামায়াতের বহিস্কৃত এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী আটক হারানো বিজ্ঞপ্তি- শুক্রবার সন্ধ্যায় পরশুরাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে গিয়ে নিখোঁজ। সর্বশেষ লোকেশন: কক্সবাজার। ​📞 যোগাযোগ: রিদয় — 01818745238 টেকনাফে বন্ধুর খপ্পরে মানবপাচার, ৫ জন উদ্ধার; গ্রেফতার ১ এমপি গাজী নজরুলের ফ্লাটে তরুণী স্ত্রীর ঝুলন্ত লাশ ঈদগাঁওয়ে নকল স্বর্ণের বার দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ টেকনাফে পাহাড় ঘিরে যৌথ বাহিনীর চিরুনি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো অপরাধীদের আস্তানা, নিয়মিত অভিযানের ঘোষণা উখিয়ায় ৪০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারি

সেন্টমার্টিন ও চট্টগ্রামে কোস্ট গার্ডের পৃথক ২টি অভিযান; বিপুল পরিমাণ গাঁজাসহ ১ মাদক কারবারি আটক ও বিদেশি মদ জব্দ।

Reporter Name / ১৩০ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

রবিবার ২৬ এপ্রিল বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, সেন্টমার্টিনের জেটি ঘাট সংলগ্ন এলাকায় গত ২৫ এপ্রিল শনিবার সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ১টি সন্দেহজনক সার্ভিস বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়।

অপরদিকে, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চাইনিজ ঘাট সংলগ্ন এলাকায় আজ ২৬ এপ্রিল রবিবার ভোর ৪টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ৮৮ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যের ২১৫ বোতল বিদেশি মদ (হুইস্কি) জব্দ করা হয়। এসময় মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত গাঁজা, বিদেশি মদ ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd