• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে অপরাধমুক্ত গড়ার প্রত্যয়: পুলিশ ও জনতার যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামাবাদ রেলস্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী, দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির আশ্বাস নদীপথে পাচারের সময় ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারী বর্ষায় কাদায় ডুবে পোকখালীর দক্ষিণ চরপাড়া সড়ক, দুর্ভোগে শিক্ষার্থী-জনসাধারণ ঈদগাঁও ইসলামপুরে বোট মাঝিদের সঙ্গে এমপি লুৎফুর রহমান কাজলের সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় বৌদ্ধ বিহারে হামলা ও ভাঙচুর: নেপথ্যে কি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা? ঈদগাঁও কলেজ গেইট এলাকায় দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২ টেকনাফে সৌদি প্রবাসীর বিরুদ্ধে জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৬,৫০০ পিস ইয়াবাসহ ২ জন আটক বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার

টেকনাফে অস্ত্রসহ কুখ্যাত ‘ডন রাসেল’ আটক: ৮ মামলার আসামির কাছে মিলল বিদেশি পিস্তল

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১১৩ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

দিদারুল আলম জিসান:

কক্সবাজারের টেকনাফ থানাধীন সিকদার পাড়া সংলগ্ন এলাকায় আজ ২৫ এপ্রিল শনিবার মধ্যরাত ৩ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড পিস্তলের তাজা গোলা ও ৩ টি দেশীয় অস্ত্রসহ ১ জন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়।

আটককৃত সন্ত্রাসী মোঃ রাসেল (৩৬) ওরফে ডন রাসেল কক্সবাজারের টেকনাফ থানাধীন সিকদার পাড়ার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ মাদক, মানবপাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। এছাড়াও, সে এলাকায় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, সন্ত্রাসী ও বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। তার বিরুদ্ধে মানবপাচার, মাদক ও অস্ত্রের মোট ৮টি মামলা রয়েছে। উল্লেখ্য, তাকে ইতঃপূর্বেও বেশ কয়েকবার টেকনাফ থানা পুলিশ কর্তৃক বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করা হয়েছিল।

জব্দকৃত অস্ত্র ও আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd