• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইসলামাবাদ এম. আর. এস. ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন টেকনাফে অস্ত্রসহ কুখ্যাত ‘ডন রাসেল’ আটক: ৮ মামলার আসামির কাছে মিলল বিদেশি পিস্তল ঈদগাঁওয়ে ৩ কিলোমিটার ‘জিয়া খাল’ খনন কাজের উদ্বোধন কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ ১জন কুখ্যাত মানবপাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। রামুতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর গভীর ষড়যন্ত্র! শ্মশানের ফটকে জঘন্য আস্পর্ধা, অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি” সাংবাদিকতার নীতি যখন আইসিইউতে: একটি বিপন্ন পেশার আর্তনাদ-লিখেছেন, আজিম নাহিদ।  উখিয়া সীমান্তে বিজিবি’র অভিযান: ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার হোয়াইক্যং চেকপোস্টে ৮ হাজার ইয়াবাসহ চালক আটক, সিএনজি জব্দ কক্সবাজারের সংরক্ষিত বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ভূমিদস্যুদের বিরুদ্ধে চলমান বন বিভাগের কঠোর অভিযান উখিয়ায় অবৈধ পাহাড় কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৬ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অভিযানে ৬ হাজার পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল ২০২৬) সকাল ৭টার দিকে উখিয়া থানাধীন ৮ এপিবিএনের পানবাজার পুলিশ ক্যাম্প-০৯ এর চেকপোস্ট-০৯ এ তল্লাশিকালে তাকে আটক করা হয়।
৮ এপিবিএন সূত্র জানায়, অধিনায়ক জনাব রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম-এর দিকনির্দেশনায় চেকপোস্টে নিয়মিত ডিউটির সময় রোহিঙ্গাদের তল্লাশি কার্যক্রম চলছিল। এ সময় এক ব্যক্তি একটি ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে দৌড়ে পালানোর চেষ্টা করলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে আটক করেন।
পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পালানোর সন্তোষজনক কারণ দেখাতে ব্যর্থ হন। এরপর তার দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে একটি লাল রঙের শপিং ব্যাগের ভেতর থেকে নীল পলিপ্যাকে রাখা ৬ হাজার পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি নুরুল হক (২০)। তিনি রোহিঙ্গা ক্যাম্প-০৯ এর ব্লক বি/০৭, বালুখালী-১ এর বাসিন্দা। তার পিতার নাম সৈয়দ আমিন।
পুলিশ জানায়, স্থানীয় দোকানদার ও উপস্থিত লোকজনের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয় এবং আটক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় উখিয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ৮ এপিবিএন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd